spot_img

জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের

অবশ্যই পরুন

জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে ভারত। পাশাপাশি এআই প্রযুক্তি, জ্বালানি, অর্থনীতি খাতে সহযোগিতা জোরদারের লক্ষেও বেশ কিছু চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তির পর যৌথভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ভারত-জাপান।

বৃহস্পতিবার (২ জুন) জাপানের প্রধানমন্ত্রী সানো তাকাইচি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তি সই করেন। ভারতের প্রধানমন্ত্রীর দাফতরিক ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

গত বছর টোকিও সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন জাপান আগামী এক দশকে ভারতে বিনিয়োগ দ্বিগুণেরও বেশি করা হবে মর্মে প্রতিশ্রুতি দেয়। এরই প্রেক্ষিতে তিনদিনের সফরে ভারতে আসেন দেশটির প্রধানমন্ত্রী সানো তাকাইচি।

ভারত সরকারের তথ্য অনুযায়ী, ২৫-২৬ অর্থবছরে দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাড়িয়েছে ২৭.৫ বিলিয়ন ডলারে। গেলো বছর ভারতে জাপানের বিনিয়োগ ছিলো ৩.২ বিলিয়ন ডলার। এটি জাপান-ভারত অর্থনৈতিক সম্পর্কের প্রবৃদ্ধির দিকেই ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

খামেনির রক্তের প্রতিশোধের আগুন আমাদের বুকে দাউ দাউ করে জ্বলছে: সেনাপ্রধান আমির

খামেনির রক্তের প্রতিশোধের আগুন আমাদের বুকে দাউ দাউ করে জ্বলছে বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ