spot_img

রেমিট্যান্সে রেকর্ড, বিদায়ী অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

অবশ্যই পরুন

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে। যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে দেশে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স আসার পরিমাণ ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। তারও আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।

উল্লেখ্য, এর আগে ২০২৪-২৫ অর্থবছরে আসা রেমিট্যান্স ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সর্বশেষ সংবাদ

গুরুত্বপূর্ণ শ্রমঘন ছয়টি শিল্প অঞ্চলে হাসপাতাল করা হবে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পর্যায়ক্রমে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ