spot_img

ক্ষুধার সমস্যা সমাধানে যুক্তরাস্ট্রেরই সাহায্য প্রয়োজন: বাঘাঈ

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ এক্স চ্যানেলে দেওয়া এক বার্তায় লিখেছেন, ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই ব্যাপক সাহায্যের প্রয়োজন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষুধার পরিস্থিতি সম্পর্কে এক্স নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় লিখেছেন, ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই ব্যাপক সাহায্যের প্রয়োজন।

ওয়ার্ল্ড হাঙ্গার এডুকেশন সার্ভিসের প্রতিবেদন অনুসারে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজনসহ ৪৭ মিলিয়নেরও বেশি মানুষ একটি সুস্থ জীবনের জন্য পর্যাপ্ত খাবার থেকে বঞ্চিত। ২০২০ সাল থেকে খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন মানুষের সংখ্যা ৪.২ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে।’

‘ফিডিং আমেরিকা’র একটি প্রতিবেদন অনুসারে, ‘৪৭ মিলিয়ন আমেরিকান খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা প্রতিদিন ক্ষুধা এবং এর স্বাস্থ্য ও সামাজিক পরিণতির চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করছেন।’

অবশ্য, সুখবরটি হলো মার্কিন কর্মকর্তাদের আপাতত কিছু সময়ের জন্য এই ধরনের অপ্রীতিকর পরিসংখ্যান আর দেখতে হবে না, কারণ যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তাহীনতা ও ক্ষুধার অবস্থা নিয়ে ৩০ বছর ধরে একটানা বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর, মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) ২০২৪ সালের সেপ্টেম্বরে নীরবে এই প্রতিবেদন তৈরি করা বন্ধ করে দিয়েছে… এবং এর ফলে, যুক্তরাষ্ট্রে ক্ষুধার সমস্যা প্রায় দুই বছর আগেই সমাধান হয়ে গেছে।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

চীন-মালয়েশিয়া সফর প্রসঙ্গে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

চীন ও মালয়েশিয়া সফর সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি আমার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ