spot_img

নগদ অর্থের ব্যবহার কমাতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

অবশ্যই পরুন

দেশে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি এবং নগদ অর্থের ব্যবহার কমানোর লক্ষ্যে দেশব্যাপী ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকাল সাড়ে ৩টায় এই কমিটির প্রথম বৈঠক বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট স্টিয়ারিং কমিটির সদস্যরা অংশ নেন।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বৈঠকে দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলা কিউআরের ব্যবহার বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে সরকারি সেবার ফি, চার্জ এবং অন্যান্য অর্থপ্রদান বাংলা কিউআরের মাধ্যমে গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং নগদ নির্ভরতা কমাতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলা কিউআরকে জনপ্রিয় করতে সব মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা জানান, একটি অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু হলে গ্রাহকরা সহজ, দ্রুত ও নিরাপদ লেনদেনের সুবিধা পাবেন। এতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, বাংলা কিউআর কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম আরও বিস্তৃত হবে। শহর থেকে গ্রাম পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষ একই প্ল্যাটফর্মে ডিজিটাল লেনদেন করতে পারবেন।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তান শুধু আয়োজকের ভূমিকা পালন করেনি, বরং পুরো আলোচনাপ্রক্রিয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ