spot_img

হামলায় উত্তাল সৌদি আরব, প্রতিক্রিয়ায় যা বললেন রোনালদো

অবশ্যই পরুন

২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর দেশটির সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পাশাপাশি সৌদি আরবের প্রতি নিজের টানও বারবার প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা। গত বছর ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সময় তো বলেই দিয়েছিলেন, ‘আমি পর্তুগিজ। কিন্তু আমি সৌদি আরবেরও।’

এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা উদ্বেগের মধ্যে দেশটির প্রতি সংহতি জানিয়ে আবারও আলোচনায় এলেন রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নেফৎচি ফারগানার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচে মাঠে নামার আগে ও পরে সৌদি আরবের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন তিনি। নিরাপত্তাজনিত কারণে সোমবার রাতে ম্যাচটি শুরু হতে প্রায় এক ঘণ্টা দেরি হয়। তবে মাঠে নেমে দারুণ একটি গোলও করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

ম্যাচের আগে সৌদি আরবের জাতীয় পতাকায় চুমু খান রোনালদো। খেলা শেষে জয় উদ্‌যাপনের সময় গ্যালারির এক দর্শকের কাছ থেকে সৌদি জাতীয় দলের স্কার্ফ চেয়ে নেন তিনি। পরে সেটি বাতাসে উড়িয়ে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন, একপর্যায়ে স্কার্ফটি গলায়ও জড়িয়ে নেন।

সৌদি আরবের প্রতি রোনালদোর এই আবেগঘন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। আল নাসরের ইংরেজি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও স্কার্ফ হাতে রোনালদোর ছবি প্রকাশ করা হয়। ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘সৌদি আরবের একটি অংশ, যা হৃদয়ের খুব কাছের।’

আল নাসরে যোগ দেওয়ার পর থেকে সৌদি আরবের সঙ্গে রোনালদোর সম্পর্ক কেবল মাঠের ফুটবলে সীমাবদ্ধ থাকেনি। দেশটির প্রতি তাঁর প্রকাশ্য সমর্থনও বারবার নজর কেড়েছে সমর্থকদের।

 

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি

মধ্যস্বত্বভোগীদের প্রতারণার কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রবাসীদের সবচেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ