spot_img

বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই: শিক্ষামন্ত্রী

অবশ্যই পরুন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিশাল জনসংখ্যাকে প্রকৃত জনসম্পদে রূপান্তর করার মূল কারিগর হলেন শিক্ষকেরা। বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটের ৫ শতাংশ বরাদ্দ দিয়েছেন, যা আমাদের কার্যকর করতে হবে। দেশের এই বিশাল জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষাব্যবস্থাতেও জোর দিতে হবে।

বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছিল দাবি করে তিনি বলেন, বর্তমান সরকার সিলেবাস ও কারিকুলাম পরিবর্তনের কাজ শুরু করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হল ও ছাত্রাবাস নির্মাণ এবং এর পরিসর বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা হবে বলেও জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক আয়োজনে বিভিন্ন অনুষদের মোট ১০৪ জন শিক্ষার্থীকে তাদের একাডেমিক কৃতিত্বের জন্য প্রথমবারের মতো ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এর মধ্যে কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজের ১৬ জন, বিজ্ঞানের ১৫ জন, সামাজিক বিজ্ঞানের ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সের ২৯ জন, আইন অনুষদের ৩ জন এবং চারুকলা অনুষদের ৩ জন শিক্ষার্থী এই গৌরবজনক স্বীকৃতি লাভ করেন।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি, সামনে ভয়াবহ পরিণতি

ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোতে হামলার মাধ্যমে কিয়েভ এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ