spot_img

ইরানের সাথে সংঘাতের মাঝেই অস্ত্রের ঘাটতির তথ্য নাকচ করলেন পেন্টাগন প্রধান

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে অস্ত্রের কোনো ধরনের মজুত ঘাটতি নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও পেন্টাগন প্রধান পিট হেগসেথ। অস্ত্রের ঘাটতি নিয়ে গণমাধ্যমে আসা খবরগুলোকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন তিনি।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের কারণে মার্কিন অস্ত্রের মজুতের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে— এমন একটি উদ্বেগ বিশ্বজুড়ে জোরালো হয়ে ওঠে। বিশেষ করে, গত মাসে ভারপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর মন্ত্রী হাং কাও তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার পেছনে এই সংঘাতের বিষয়টি উল্লেখ করার পর বিতর্কটি আরও গভীর হয়।

তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফেস দ্য নেশন’-এ অংশ নিয়ে অস্ত্রের মজুতে কোনো সংকট আছে কিনা— এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, এটি আসলে একটি মনগড়া গল্প, যা গণমাধ্যম ছড়াতে চাইছে। প্রকৃতপক্ষে আমাদের অস্ত্রের মজুত চমৎকার অবস্থায় রয়েছে এবং তা কেবল আরও শক্তিশালী হচ্ছে।

পেন্টাগন প্রধান অত্যন্ত দৃঢ়তার সাথে আরও যোগ করেন, আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশি অস্ত্রের মজুত গড়ে তুলছি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাইওয়ানে অস্ত্র সরবরাহ থমকে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির পর পেন্টাগন প্রধানের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার জানান দেওয়ারই একটি কৌশল।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ফাইনালের চ্যাম্পিয়ন দল পাবে ইতিহাসের প্রথম ফিফা ‘চ্যাম্পিয়নশিপ রিং’

বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি আর পদকে। তবে এবার সেই তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ