spot_img

বিশ্বকাপে ফের ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির

অবশ্যই পরুন

বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে একবার ৭-১ ব্যবধানে হারিয়েছিল জার্মানরা। ১২ বছর বাদে আবারও একই স্কোরবোর্ড ফিরিয়ে আনলো কিমিখ বাহিনী। ২০২৬ আসরে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে একই ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে হাভার্টজের জোড়া গোলের সঙ্গে ভিন্ন পাঁচ জার্মান ফুটবল স্কোরবোর্ডে নাম তোলেন। সেবার জোড়া গোল পেয়েছিলেন ক্রুস ও শুরলে।

বাংলাদেশের অনেক ফুটবল সমর্থকের ভাষায় , ‘সেভেন আপ’ কাণ্ড বলতে জার্মানির বিপক্ষে ব্রাজিলের এই ৭ গোলের ঘটনাকেই বোঝায়। সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি আরও একবার যেন এই ম্যাচেই মনে করিয়ে দিল জার্মানরা।

উল্লেখ্য, আগামী শনিবার (২১ জুন) আইভরি কোস্টের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জার্মানি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত ২টায়।

সর্বশেষ সংবাদ

জুনে প্রকাশ হচ্ছে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল

চলতি মাসে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান...

এই বিভাগের অন্যান্য সংবাদ