spot_img

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অবশ্যই পরুন

জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দেওয়া রায়ের ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় প্রকাশ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায়, পূর্ণাঙ্গ রায়ে সাক্ষ্য-প্রমাণের মূল্যায়ন, বিচারিক বিশ্লেষণ এবং বিচারপ্রক্রিয়ার ন্যায়সঙ্গতা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ধারাবাহিকতায় আবু সাঈদের হত্যাকাণ্ড ছিল প্রথম ধাপের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।

ট্রাইব্যুনাল আরও জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মামলার বিচারকার্য স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গতভাবে পরিচালিত হয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচজনকে ১০ বছর, আটজনকে ৫ বছর এবং ১১ জনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজন আসামির ক্ষেত্রে ইতোমধ্যে হাজতবাসে কাটানো সময়কে সাজার মেয়াদ হিসেবে গণ্য করে তাকে দণ্ড ভোগ সম্পন্ন হয়েছে বলে বিবেচনা করা হয়।

সর্বশেষ সংবাদ

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মঞ্চে, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস

তুরস্কের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার ২-০ গোলের জয়ে সবচেয়ে উজ্জ্বল নাম নেস্টোরি ইরানকুন্ডা। ম্যাচের প্রথম গোলটি করে তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ