spot_img

নাঈম হাসানকে মারধরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিএমপি কমিশনার

অবশ্যই পরুন

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

শনিবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, নাঈম সাহেবের কাছ থেকে আমি নিজে ডিটেইল শুনেছি। কাল রাতে শোনার পরই ব্যবস্থা নিতে বলেছি। এ ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই পর্যন্ত দুজনকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। একজন এসআই শফিকুল ইসলাম, আরেকজন কনস্টেবল রাসেল দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিএমপি কমিশনার জানান, শুধু সাময়িক বরখাস্ত নয় এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ সবসময় প্রফেশনাল কাজ করতে চায়। কেউ যদি আনপ্রফেশনাল হয় তার বিরুদ্ধে বিধি মোতাবেক যা ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা হবে। এই ঘটনায় যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

আইফোন ১৮ প্রোর ফিচার ফাঁস: ডিজাইন, ক্যামেরা ও ডিসপ্লেতে যা থাকছে

অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স নিয়ে জোর গুঞ্জন চলছে। নতুন ২ ন্যানোমিটার এ২০ চিপ,...

এই বিভাগের অন্যান্য সংবাদ