spot_img

বিশ্বকাপে মুসলিম দেশগুলোর প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণে ক্ষুব্ধ মমদানি

অবশ্যই পরুন

নিউইয়র্কের মেয়র বিশ্বকাপে ইরান জাতীয় দলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন।
অংশগ্রহণকারী দলগুলোর ভিসা প্রদান নিয়ে মার্কিন সরকারের বাধা এবং পুলিশের অপমানজনক আচরণের কারণে আজ (মঙ্গলবার) নিউইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি ইরানের পক্ষ নিয়ে বলেন, ‘একটি দলকে (ইরানকে) বিশ্বকাপে অংশগ্রহণের জন্য মাত্র এক দিনের ভিসা দেওয়া বিশ্বকাপের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

বিশ্বকাপ এখনও শুরু না হলেও, নানা বাধা ও অপমানজনক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রের আয়োজন প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তা বিশ্বকাপ-সংক্রান্ত আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।

মার্কিন সরকার ইরানি প্রতিনিধিদলের ১৫ সদস্যকে ভিসা না দেওয়া, প্রশিক্ষণ শিবির বাতিল করা এবং খেলোয়াড়দের জন্য স্বল্পমেয়াদি ভিসা দেওয়ার পাশাপাশি আরও কিছু পদক্ষেপ নিয়েছে, যা আন্তর্জাতিক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ইরাকের তারকা খেলোয়াড় আয়মেন হুসাইনকে শিকাগো বিমানবন্দরে সাত ঘণ্টা আটকে রাখা, ইরাক জাতীয় দলের একজন আলোকচিত্রীকে ১২ ঘণ্টা আটক রেখে ফেরত পাঠানো, একজন সোমালি রেফারিকে দেশে প্রবেশে বাধা দেওয়া এবং সেনেগাল ও উজবেকিস্তান জাতীয় দলের বহরের সঙ্গে মার্কিন পুলিশের অপমানজনক আচরণ— এসব ঘটনাকে মার্কিন সরকারের বাধা সৃষ্টির উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

মামদানি বলেন, সাংবাদিকদের ভিসা না দেওয়া, কিছু কোচিং স্টাফকে ভিসা প্রদান না করা এবং একটি জাতীয় দলকে (ইরান) শুধুমাত্র দৈনিক বা অত্যন্ত সীমিত মেয়াদের ভিসা দেওয়া বিশ্বকাপের মূল চেতনার পরিপন্থী।
তিনি আরও জোর দিয়ে বলেন যে, সরকারের বৈষম্যমূলক পদক্ষেপগুলো এমন একটি টুর্নামেন্টের আদর্শকে প্রশ্নবিদ্ধ করে, যার ভিত্তি হলো সব দলের সমানভাবে অংশগ্রহণ ও প্রতিযোগিতা।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি

সর্বশেষ সংবাদ

হরমুজের কাছে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের পাইলটরা সুরক্ষিত: ট্রাম্প

হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি ‘অ্যাপাচি অ্যাটাক’ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

এই বিভাগের অন্যান্য সংবাদ