spot_img

এবার যুদ্ধ হবে ভারত মহাসাগর থেকে লোহিত ও ভূমধ্যসাগর পর্যন্ত: ইরান

অবশ্যই পরুন

ইরাকের সাথে আট বছর ধরে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে আইআরজিসির তৎকালীন কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজায়ি আমেরিকার সিএনএন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, আলোচনার মূল সমস্যা হচ্ছে ট্রাম্প নিজেই।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আবার যুদ্ধ শুরু হলে যুদ্ধের পরিধি হবে ভারত মহাসাগর থেকে লোহিত সাগর ও ভূমধ্যসাগর পর্যন্ত।

আমেরিকার সাথে যুদ্ধ থেকে ইরান কি শিক্ষা নিয়েছে? -এমন প্রশ্নের জবাবে মেজর জেনারেল মোহসেন রেজাই বলেন, এই যুদ্ধে আমরা বুঝতে পেরেছি ইরানের ইসলামী বিপ্লবের পথ সঠিক এবং যদি তা না হয় তবে আমরা এই যুদ্ধে ব্যর্থ হতাম। এছাড়াও, এই যুদ্ধে প্রমাণ হয়েছে ক্লাসিক যুদ্ধের যুগের অবসান ঘটছে। আরেকটি বিষয় হল এখন সবাই বুঝতে পেরেছে আমেরিকা একরকম ইসরায়েলের উপনিবেশে পরিণত হয়েছে।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমরা সমৃদ্ধকরণ ইস্যুতে আন্তর্জাতিক বিধিবিধান এবং এনটিপির কাঠামোর মধ্যে কাজ করেছি এবং আমরা জেসিপিওএ-তে পাঁচ যোগ এক গ্রুপের সাথে একটি চুক্তিতে পৌঁছেছি, যা ট্রাম্প ছিঁড়ে ফেলেছেন, তাই এখন আমরা পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার বিষয়ে ট্রাম্পের জেদের বিষয়ে সন্দিহার।

‘আলোচনা দীর্ঘায়িত হওয়ার জন্য কি ইরান দায়ী? অনেকের এমন অভিযোগের জবাবে তিনি বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে এবং আলোচনার প্রধান সমস্যা ট্রাম্পই। আলোচনায় এখন প্রচুর অবিশ্বাস রয়েছে; আলোচনা এখন অচল এবং ট্রাম্পকে অবশ্যই এই অচলাবস্থা সমাধান করতে হবে।  তিনি বলেন, ‘ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু ইরান স্পষ্টভাবে অবরুদ্ধ সম্পদগুলো ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে।’

সূত্র: মিডল ইস্ট আই

সর্বশেষ সংবাদ

চলতি বছর সরকারের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক: বাণিজ্যমন্ত্রী

চলতি বছর সরকারের চামড়া সংগ্রহ অভিযানকে সন্তোষজনক বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সোমবার (৮ জুন) জাতীয় সংসদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ