spot_img

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা, যেভাবে জানবেন

অবশ্যই পরুন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (০৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের তারিখ ঘোষণা আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।

ফলাফল জানার উপায়:
১. অনলাইনে:
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে।

২. এসএমএসের মাধ্যমে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—
SSC<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>সাল
উদাহরণ: SSC DHA 123456 2026
এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

৩. প্রি-রেজিস্ট্রেশন (মাদরাসা বোর্ডের জন্য):
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মোবাইলে ফল পেতে চাইলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে—
Dakhil MAD রোল নম্বর সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: Dakhil MAD 123456 2026

৪. কারিগরি বোর্ডের ফল:
মেসেজে লিখতে হবে—
SSC TEC রোল নম্বর 2026 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

৫. প্রতিষ্ঠানভিত্তিক ফল:
প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।

সর্বশেষ সংবাদ

লাভরভের সঙ্গে খলিলুরের দ্বিপক্ষীয় বৈঠক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (৮ জুন) মস্কোতে তারা এই বৈঠক ক‌রেন। বৈঠ‌কে প্রধানমন্ত্রীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ