spot_img

ইরান-মার্কিন আলোচনা বানচালে মরিয়া ইসরায়েল: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, মার্কিন-ইরান আলোচনাকে দুর্বল বা ব্যর্থ করতে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জোর দিয়ে বলেছেন, ইসরায়েল মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থের অনুকূল নয় এবং তাই তারা এই আলোচনা বানচাল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাই, যাতে শান্তি প্রচেষ্টা এবং চলমান আলোচনা বন্ধ না হয়ে যায়।

এ প্রসঙ্গে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু ও কাটজের নেতৃত্বে সেনাবাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালিয়েছে।

বৈরুতের ওপর ইসরায়েলের এই আগ্রাসনের পক্ষে যুক্তি দিয়ে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর গোলাবর্ষণের জবাবে এই হামলা চালানো হয়েছে। একই সময়ে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, তাদের বিমান বাহিনী এখন বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি অপারেশন কক্ষে হামলা চালিয়েছে।

এই হামলাটি এমন সময়ে ঘটল, যখন ট্রাম্প দাবি করেছেন তিনি ইসরায়েলি শাসকগোষ্ঠীকে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে হামলা চালাতে দেবেন না।

সূত্র: টার্কি টুডে

সর্বশেষ সংবাদ

লাভরভের সঙ্গে খলিলুরের দ্বিপক্ষীয় বৈঠক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (৮ জুন) মস্কোতে তারা এই বৈঠক ক‌রেন। বৈঠ‌কে প্রধানমন্ত্রীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ