spot_img

লাভরভের সঙ্গে খলিলুরের দ্বিপক্ষীয় বৈঠক

অবশ্যই পরুন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

সোমবার (৮ জুন) মস্কোতে তারা এই বৈঠক ক‌রেন।

বৈঠ‌কে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। ত‌বে সংবাদ সম্মেলনে তাদের কথা বলার বিষ‌য়ে এখ‌নো বিস্তারিত জানা যায়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে রোববার রাশিয়া গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মস্কো সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও রুশ সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন খলিললুর রহমান।

উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এরপর ২০২৩ সালে ঢাকা সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছয় বছর পর দ্বিপক্ষীয় সফ‌রে বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান ম‌স্কো সফ‌রে গে‌ছেন।

সর্বশেষ সংবাদ

এবারের বিশ্বকাপ জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন মামদানি

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় কাঁপছে সারা বিশ্ব। আর এই উন্মাদনার ঢেউ লেগেছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মনেও। আসন্ন বিশ্বকাপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ