spot_img

লা লিগা ‘প্লেয়ার অব দ্য সিজন’ লামিন ইয়ামাল

অবশ্যই পরুন

বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল লা লিগার ‘প্লেয়ার অব দ্য সিজন’ নির্বাচিত হয়েছেন। ১৮ বছর বয়সী এই তরুণ তারকার দুর্দান্ত পারফরম্যান্সে লা লিগার শিরোপা ধরে রাখে বার্সেলোনা।

চলতি মৌসুমে, ইয়ামাল, লা লিগায়, মোট ১৬ গোল ও ১১ অ্যাসিস্ট করেন। একইসঙ্গে, এক মৌসুমে তিনবার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি, যা লা লিগার ইতিহাসে এই প্রথম।

এদিকে, ‘কোচ অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিককে।

আগামী সপ্তাহে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে।

মাত্র ১৬ বছর বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন ইয়ামাল। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে, স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

সর্বশেষ সংবাদ

২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে পর্দা উঠছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'— ফিফা বিশ্বকাপ-২০২৬-এর। ইতিহাসের...

এই বিভাগের অন্যান্য সংবাদ