spot_img

ম্যান সিটিতে ফিরলেন আর্জেন্টাইন গোলরক্ষক

অবশ্যই পরুন

প্রায় এক দশক পর আবারও ম্যানচেস্টার সিটিতে ফিরছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক জেরোনিমো রুলি। ফরাসি ক্লাব মার্শেই থেকে ১৭ লাখ পাউন্ডে দুই বছরের চুক্তিতে তাকে দলে নিচ্ছে সিটি।

২০১৬-১৭ মৌসুমেও সিটির সঙ্গে চুক্তি ছিল রুলির। তবে সেবার মূল দলের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার। এরপর রিয়াল সোসিয়েদাদ, ভিয়ারিয়াল, আয়াক্স ও মার্শেই ঘুরে এবার আরও অভিজ্ঞ হয়ে ফিরছেন ইতিহাদে।

২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক। আকাশি-নীল জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৮টি ম্যাচ।

নতুন মৌসুমে সিটির প্রথম পছন্দ জিয়ানলুইজি দোন্নারুম্মা। রুলিকে মুলত ব্যাকআপ গোলরক্ষক হিসেবেই দলে নেয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

তিন ধাপে কত শতাংশ করে বর্ধিত বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মূল বেতন তিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ