spot_img

অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন মোসাদ্দেক

অবশ্যই পরুন

চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে সবচেয়ে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটটে ফিরলেন এই অলরাউন্ডার।

সর্বশেষে ২০২২ সালের নভেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সি পরে মাঠে নামেন তিনি। আর ওয়ানডেতে সবশেষ একই বছরেএ আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার খেলেন মোসাদ্দেক।

ঢাকা প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক। ৬ ইনিংসে ৭৭ গড়ে, ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৩১০ রান করেছেন তিনি। এর মধ্যে ৪৯ বলে রেকর্ড সেঞ্চুরিও করেন। এছাড়া ৭ ইনিংস বোলিং করে ১২ উইকেটও নিয়েছেন এই অফ স্পিনার।

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অংকন। এছাড়া নিউজিল্যান্ড সিরিজে না থাকা উইকেটরক্ষক-ব্যাটার কাজী নুরুল হাসান সোহানও দলে ফিরেছেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি শুরু হবে ৯ জুন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন।

প্রথম ও দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সর্বশেষ সংবাদ

চীনের অর্থায়নে সিলেট হবে হাজার শয্যার হাসপাতাল

চীনের বিনিয়োগে সিলেটে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল। হাসপাতালটির সম্ভাব্য স্থান নির্ধারণ ও প্রকল্পের সম্ভাব্যতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ