spot_img

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

অবশ্যই পরুন

আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র জানা যায়, সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল খাদ্যশিল্প, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করে জানা গেছে, মালয়েশিয়া সরকার সোমবার (১ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে চিঠি দিয়েছে। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে—অর্থাৎ ২২ জুন দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি আয়োজনের বিষয়ে কথা চলছে।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, সফর সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে নতুন করে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে নির্ধারিত সময়ের এক দিন আগেই ক্যাম্প ডেভিডের সফর সংক্ষিপ্ত করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ