spot_img

গণপরিবহন চালকদের কর্মঘণ্টা নিয়ে সতর্কবার্তা, লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

অবশ্যই পরুন

সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা কমাতে গণপরিবহন চালকদের কর্মঘণ্টা নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৩ মে) সংস্থাটির সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। এরপর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিয়ে আরও সর্বোচ্চ তিন ঘণ্টা যানবাহন চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালালে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই মোটরযান মালিক ও চালকদের আইন অনুযায়ী নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

এ ছাড়া, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকারে ১৭ বছরে দুর্নীতির অনুসন্ধানে কমিটি গঠন

গত ১৭ বছরে স্থানীয় সরকারের সার্বিক কার্যক্রমে দুর্নীতি হয়েছে কিনা, সে বিষয়ে অনুসন্ধানের জন্য ৭ সদস্যের কমিটি গঠন করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ