spot_img

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে নতুন ঋণ নিচ্ছে সরকার

অবশ্যই পরুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচি থেকে সরে এসে, নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নতুন এ কর্মসূচির আওতায় সংস্থাটি থেকে বাংলাদেশ সর্বোচ্চ ৫শ’ কোটি ডলার পর্যন্ত ঋণ পেতে পারে।

গত বৃহস্পতিবার (২১ মে) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এবং আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষের সম্মতিতেই চলমান কর্মসূচি থেকে সরে এসে নতুনভাবে ঋণ কর্মসূচি শুরু করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সরকার বর্তমান কর্মসূচিতে আর থাকতে চায় না। একই সঙ্গে নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য কাঠামো, সময়সীমা ও অর্থের পরিমাণ নিয়েও আলোচনা হয়েছে।

আইএমএফও এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে এ বিষয়ে আইএমএফকে একটি আনুষ্ঠানিক চিঠি দেবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

ইরানে আরেক দফা হামলা না চালাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি আহ্বান ব্রিটিশ সাংবাদিকের

ইরানে আরেক দফা হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান। শনিবার (২৩ মে) সামাজিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ