spot_img

সবজিতে স্বস্তি ফিরলেও মাছের দাম ঊর্ধ্বমুখী

অবশ্যই পরুন

পণ্যের যোগান স্বাভাবিক থাকলেও রাজধানীর কাঁচাবাজারে ছুঁয়েছে ঈদের ছুটির আমেজ। যার ফলে ছুটির দিনে আজ শুক্রবার বাজারে ক্রেতার আনাগোনা কমেছে।

সেই সাথে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। অধিকাংশ সবজি মিলছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। কেবল ব্যতিক্রম টমেটোর বাজার। এক কেজির দাম হাকা হচ্ছে ৮০ টাকা।

এদিকে, ব্রয়লার মুরগির দাম সামান্য বাড়লেও লেয়ার ও সোনালী জাতের দাম কমতে শুরু করেছে। ডিমের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ডজন প্রতি ডিমের দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা।

দোকানীরা বলছেন, বাজারে যোগান বাড়ায় ভোক্তাপর্যায়ে ইতিবাচক প্রভাব পড়ছে।

তবে, রাজধানীর বাজারে মাছের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। সরবরাহও কিছুটা কম। বিক্রেতারা বলছেন, এরইমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। তাই অন্য জেলাগুলোতে এখন বেচাকেনা বেশি থাকবে।

এছাড়া, কোরবানীর সময়জুড়ে রসনাবিলাসে গরু-খাসির মাংসেরই প্রাধান্য বেশি থাকে। তাই রূপচাদা-চিংড়ি ছাড়া বাকি মাছের চাহিদা স্বাভাবিকভাবেই কমে যায়।

সর্বশেষ সংবাদ

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এনজো–লাউতারোর গোলে ফাইনালে আর্জেন্টিনা

দুর্দান্ত কামব্যাকে মহাকাব্য লিখতে বসেছে আর্জেন্টিনা। নকআউট পর্বের প্রতিটি ম্যাচে কামব্যাক করে জয়ের হাসি হেসেছেন লিওনেল মেসিরা। ফাইনালের লড়াইয়েও...

এই বিভাগের অন্যান্য সংবাদ