spot_img

বড় ছেলের ২য় বিয়েতে থাকবেন না প্রেসিডেন্ট ট্রাম্প: সিএনএন

অবশ্যই পরুন

২য় বার বিয়ের পিড়িতে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র। বাহামাসের একটি ছোট দ্বীপে বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে এই বিয়েতে তার বাবা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকছেন না বলে জানা গেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসনের বিয়ের আয়োজনটি অত্যন্ত ব্যক্তিগতভাবে করা হচ্ছে। অতিথি তালিকাও সীমিত রাখা হয়েছে। শুধুমাত্র পরিবারের সদস্যরা ও কয়েকজন ঘনিষ্ঠ কাছের বন্ধু মিলিয়ে মোট ৫০ জনের কম অতিথি থাকবেন বিয়ের অনুষ্ঠানে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্পের উপস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা না থাকলেও প্রেসিডেন্ট নিজেই বিষয়টি নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘জুনিয়র চায় আমি যাই। কিন্তু এটা খুব ছোট, ব্যক্তিগত আয়োজন। আমি যাওয়ার চেষ্টা করবো।’

তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি তার অনুকূলে নেই। ট্রাম্পের ভাষ্য, ‘এটা আমার জন্য ভালো সময় নয়। এখন ইরানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশ ব্যস্ত।’

সূত্রগুলো জানিয়েছে, শুরু থেকেই ধারণা করা হচ্ছিল যে প্রেসিডেন্ট এই বিয়েতে উপস্থিত নাও থাকতে পারেন। কারণ অনুষ্ঠানটি অত্যন্ত সীমিত পরিসরে ও ব্যক্তিগতভাবে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসন অতিথিদের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে।

এর আগে, তিনি ভেনেসা ট্রাম্পের সঙ্গে বিবাহিত ছিলেন, যা ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। ভেনেসা ট্রাম্প সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

ট্রাম্প-ইলন মাস্ক চীন সফরে—‘ছদ্মবেশে’ চীনা নারী জেনারেল!

ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকালে মার্কিন প্রতিনিধিদল এবং শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের ওপর নজরদারি করতে বেইজিং ছদ্মবেশী গোয়েন্দা মোতায়েন করেছিল বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ