spot_img

এক মাস সফট ড্রিংকস ছাড়া থাকলে শরীরে যেসব পরিবর্তন আসে

অবশ্যই পরুন

এক গ্লাস ঠান্ডা ফিজি বা সফট ড্রিংকস অনেক সময়ই আমাদের ক্লান্তি কাটানোর সহজ উপায় মনে হয়। গরমে বা ব্যস্ত দিনের মাঝখানে এক চুমুকেই যেন একটু স্বস্তি এটাই অভ্যাস হয়ে যায় অনেকের। কিন্তু এই অভ্যাসটা যদি মাত্র ৩০ দিনের জন্য বদলানো যায় তাহলে দারুণ কিছু হতে পারে বলছেন বিশেষজ্ঞরা।

অনেকেই এক মাস সফট ড্রিংকস ছাড়া থাকার চ্যালেঞ্জ নেন আর পরে নিজের শরীরে এমন কিছু পরিবর্তন দেখেন, যা তারা একদমই আশা করেন না। শুধু ওজন কমা নয়, এর বাইরে আরও অনেক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে শরীরে। এক মাস ফিজি ড্রিংকস বন্ধ করলে যেসব উপকার মিলতে পারে—

১. সারাদিন বেশি এনার্জি থাকবে

সফট ড্রিংকস খেলে সঙ্গে সঙ্গে শরীরে চিনির কারণে দ্রুত এনার্জি আসে। কিন্তু সমস্যা হলো, এই এনার্জি বেশিক্ষণ থাকে না। কিছু সময় পরই রক্তে শর্করার মাত্রা নেমে গিয়ে আসে ক্লান্তি, ঘুম ঘুম ভাব। এক মাস এগুলো বাদ দিলে শরীর ধীরে ধীরে স্থিতিশীল এনার্জি পেতে শুরু করে। ফলে হঠাৎ করে দুর্বল লাগা বা দুপুরের পর ভেঙে পড়ার অনুভূতি অনেক কমে যায়।

২. ত্বক আরও পরিষ্কার ও উজ্জ্বল হবে

অতিরিক্ত চিনি শরীরে ইনফ্লেমেশন বাড়ায়, যা অনেক সময় ত্বকে ব্রণ, রুক্ষতা বা নিস্তেজ ভাব তৈরি করে। সফট ড্রিংকসের চিনি এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। কিছু সপ্তাহ এসব পানীয় বন্ধ রাখলে অনেকের ত্বকেই পরিবর্তন দেখা যায় ব্রণ কমে, স্কিন আরও ফ্রেশ ও উজ্জ্বল লাগে।

৩. ভালো ঘুম

অনেক সফট ড্রিংকসেই ক্যাফেইন থাকে, বিশেষ করে কোলা জাতীয় পানীয়তে। দিনের শেষ দিকে এগুলো খেলে ঘুম আসতে দেরি হয় বা ঘুম বারবার ভেঙে যায়। এই অভ্যাস বাদ দিলে শরীর স্বাভাবিকভাবে রিল্যাক্স হতে শুরু করে, ফলে ঘুম দ্রুত আসে এবং গভীর ঘুম হয়।

৪. দাঁতের ক্ষতি কমে

দাঁতের জন্য অন্যতম ক্ষতিকর পানীয় এই সফট ড্রিংকস। এতে থাকা চিনি ও অ্যাসিড দাঁতের এনামেল ধীরে ধীরে ক্ষয় করে দেয়, যার ফলে ক্যাভিটি ও দাঁতের সংবেদনশীলতা বাড়ে। শুধু বড়রা নয়, শিশুদের ক্ষেত্রেও দাঁতের ক্ষয় একটি বড় সমস্যা। নিয়মিত ফিজি ড্রিংকস কমানো বা বন্ধ করা দাঁতের দীর্ঘমেয়াদি সুরক্ষায় সাহায্য করে।

৫. ওজন নিয়ন্ত্রণে সাহায্য 

অনেক সফট ড্রিংকসে অপ্রয়োজনীয় ক্যালরি থাকে, যা আমরা বুঝতেই পারি না। প্রতিদিন একটি ক্যান খেলেও সপ্তাহ শেষে সেই ক্যালরি অনেক বেড়ে যায়। এগুলো বাদ দিলে শরীর থেকে অতিরিক্ত চিনি ও ক্যালরি কমে যায়। ফলে কিছু মানুষের ক্ষেত্রে ওজন কমতে পারে এবং শরীরের ফোলাভাবও কম অনুভূত হয়।

একেবারে শুরুতে সফট ড্রিংকস বাদ দেয় কঠিন লাগতে পারে, কিন্তু এক মাসের এই ছোট পরিবর্তন আপনাকে অবাক করে দেবে। এই অভ্যাস শরীর ও স্বাস্থ্যে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পানি, ফলের জুস বা স্বাস্থ্যকর ড্রিংকস দিয়ে এই অভ্যাস পরিবর্তন করে স্বাস্থ্যকর লাইফস্টাইলে ফিরতে পারেন।

সূত্র : লাইফওয়েল  

সর্বশেষ সংবাদ

জামায়াত নানা অপকর্ম করে সরকারের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

জামায়াতে ইসলাম সামাজে নানা ধরনের অপকর্ম করে তা সরকারের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস...

এই বিভাগের অন্যান্য সংবাদ