spot_img

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তে রিট খারিজ

অবশ্যই পরুন

অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশটি দেন। আদালতের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আলোচিত রিটটির শুনানির সমাপ্তি ঘটল।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন- আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

গত রোববার আইনজীবী এম কে রহমান বলেন, ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাস দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে- অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে।

তিনি আরও বলেন, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা বাঞ্ছনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে এসে ওভারথ্রো করতে না পারে।

তখন তিনি জানান, আদালত বিষয়টি শুনেছেন এবং অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। পরে আদালত বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেন।

রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, যা কিছু ঘটেছে তার টোটাল তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, সেটা সরকার ঠিক করবে।

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল আমাদের বলেছেন, আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি সরকারের ইনস্ট্রাকশন নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশন নিয়ে আসুক।

সর্বশেষ সংবাদ

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ