spot_img

প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা গোবিন্দ সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘মিসেস ইন্ডিয়া কুইন পেহচান মেরি সিজন ফোর’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি বের হওয়ার সময় ভক্ত ও পাপারাজ্জিদের ভিড়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার সময় তার একজন নিরাপত্তাকর্মী এক পাপারাজ্জিকে ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। তবে পুরো বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে আনেন গোবিন্দ নিজেই। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন এবং নিজের নিরাপত্তাকর্মীকে থামানোর নির্দেশ দেন। এমনকি পাপারাজ্জিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ও আমার বন্ধু’ এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি পাপারাজ্জির কাছে ক্ষমা চেয়ে তাকে শান্ত হতে বলে অভিনেতা গাড়ির দিকে চলে যান।

ঘটনার পর সামাজিক মাধ্যমে গোবিন্দর আচরণ নিয়ে ব্যাপক প্রশংসা শুরু হয়। অনেকেই তার শান্ত ও ভদ্র আচরণের প্রশংসা করেন। একজন লিখেছেন, গোবিন্দ খুবই শান্ত ও সংযত একজন মানুষ। আরেকজন মন্তব্য করেন, তিনি খুবই ভদ্রভাবে পরিস্থিতি সামলেছেন।

আশির দশকে বলিউডে যাত্রা শুরু করেন গোবিন্দ এবং ১৯৯০-এর দশকে ‘হিরো নাম্বার ওয়ান’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘রাজা বাবু’ এর মতো ছবির মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তাকে তখন কমেডির ‘কিং’ হিসেবে পরিচিত করা হতো। দীর্ঘদিন তিনি বড় পর্দা থেকে দূরে আছেন। সর্বশেষ ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ সিনেমায় দেখা গিয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

সর্বশেষ সংবাদ

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ