spot_img

বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তায় ইরান!

অবশ্যই পরুন

ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে এখনও অনিশ্চয়তায় ইরান। যুক্তরাষ্ট্রে দেশটির খেলা না খেলার ইস্যু তো আছেই, এখন পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কোনো ভিসা ইস্যু করেনি যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে, ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) হস্তক্ষেপ চেয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

এবারের বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলবে। আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে অন্য দুই প্রতিপক্ষ হলো, বেলজিয়াম এবং মিশর।

দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেন, দুয়েকদিনের মধ্যে আমরা ফিফার সাথে একটি চূড়ান্ত বৈঠকে বসব। তাদের অবশ্যই গ্যারান্টি দিতে হবে, কারণ ভিসা সমস্যার এখনও কোনো সমাধান হয়নি। একই সঙ্গে আমাদের জানানো হয়নি যে, কার ভিসা মঞ্জুর হয়েছে আর কার হয়নি।

ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ দেওয়ার জন্য ইরানের খেলোয়াড়দের তুরস্কের আঙ্কারায় যাওয়ার কথা থাকলেও ফেডারেশন চেষ্টা করছে তুরস্কেরই আন্তালিয়াতে এই প্রক্রিয়া শেষ করার। কেননা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে দলটা।

বেশ কয়েক দিন আগে শোনা গিয়েছিল, ইরাকের কয়েকজন খেলোয়াড়ও এই ভিসা জটিলতার সম্মুখীন হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে ইরানের চিন্তা আরও বাড়ে। যদিও যুক্তরাষ্ট্র আর ইরাক; দুই পক্ষই এই খবর অস্বীকার করে। তবে এত অনিশ্চয়তার মধ্যেও গত বুধবার তেহরানে জাতীয় দলের জন্য এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন জার্সি উন্মোচনও করা হয়।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো জাপান

আর্সেনালের সাবেক ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে নিয়ে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু। অথচ একের...

এই বিভাগের অন্যান্য সংবাদ