চীন উত্তর-পশ্চিম চীনের ডংফেং কমার্শিয়াল স্পেস ইনোভেশন পাইলট জোন থেকে সফলভাবে ঝুকুয়ে-২ই ওয়াই ৫ ক্যারিয়ার রকেট মহাকাশে উৎক্ষেপণ করেছে। এমন এক সময় দেশটি এ রকেট উৎক্ষেণ করলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটি সফর করছেন।
বেইজিং সময় বৃহস্পতিবার সকাল ১১টায় এ রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটের দ্বিতীয় ধাপ সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে, যার মাধ্যমে এই উড্ডয়ন মিশনের সফলতা নিশ্চিত হয়।
২০২৬ সালের ১৪ মে উত্তর-পশ্চিম চীনের ডংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে ঝুকুয়ে-২ই ওয়াই৫ ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করা হয়।
রকেটটি সকাল ১১টায় (বেইজিং সময়) উৎক্ষেপণ করা হয় এবং এর দ্বিতীয় ধাপ নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে, যা একটি সফল উড্ডয়ন মিশনের ইঙ্গিত দেয়।
সূত্র: সিনহুয়া

