spot_img

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

অবশ্যই পরুন

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। আর এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলের দিকে সচিবালয়ে এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যাতে দুই বছর সময় নষ্ট না হয় এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য যাতে ফল সেমিস্টার ধরতে পারে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠান নিয়ে অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে গতকাল বুধবার (১৩ মে) মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

জনগণের কল্যাণে সব পদক্ষেপ নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিএনপি সরকার জনগণের সরকার, জনগণের কল্যাণে সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ