spot_img

আমাদেরকে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধ করতে বলেছিল পাকিস্তান: ট্রাম্প

অবশ্যই পরুন

মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে আবারও হরমুজ প্রণালীতে সংঘর্ষ ও যুদ্ধবিরতি চুক্তিসহ নানা ইস্যুতে পুরোনো ‘গল্প’ পুনরাবৃত্তি করেছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এক সমাবেশে দাবি করেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল যেন ইরানের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়ার সময় হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বাস্তবায়ন না করা হয়।

তিনি আবারও দাবি করেন, ‘যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে’। ট্রাম্প আরও বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে আলোচনা করছি।’

এরপর ট্রাম্প গত রাতের ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ নিয়ে তার কল্পনাপ্রসূত ও হলিউডধর্মী বর্ণনা পুনরায় তুলে ধরে বলেন: ‘আমাদের তিনটি ডেস্ট্রয়ার কঠিন অঞ্চল অতিক্রম করেছে এবং ইরানি বাহিনীকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে।’

তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে টার্গেট করা হয়েছিল, তবে তারা এর চেয়েও কঠোর পাল্টা হামলা চালিয়েছে।

ট্রাম্প তার অতিরঞ্জিত বক্তব্য অব্যাহত রেখে বলেন: ‘ইরান আজ আমাদের সঙ্গে খেলা করেছে; তারা আমাদের বিরুদ্ধে কিছু অর্থহীন ও অকার্যকর পদক্ষেপ নিয়েছিল, আর আমরা তাদের সরিয়ে দিয়েছি। যা ঘটেছে, আমি তাকে একেবারেই উদ্দেশ্যহীন ও অর্থহীন পদক্ষেপ বলে মনে করি।’

ট্রাম্প আরও একবার বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতিও এখনো কার্যকর আছে।

আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘ইরানের সঙ্গে চুক্তি যেকোনো দিন হতে পারে, আবার হয়তো কখনোই নাও হতে পারে।’

ট্রাম্প পুরোনো দাবিগুলো পুনরাবৃত্তি করে বলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানই এই চুক্তি বেশি চায় এবং ইরানের উচিত যত দ্রুত সম্ভব চুক্তিতে স্বাক্ষর করা।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। ফাঁসি কার্যকর হওয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ