spot_img

পাকিস্তানের ভূয়সী প্রশংসায় চীন, সমর্থন অব্যাহত রাখার ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনালাপে ইরান-যুক্তরাষ্ট্র সংকট নিরসনে ইসলামাবাদের মধ্যস্থতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে ইসহাক দার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগে পাকিস্তানের ভূমিকা সম্পর্কে ওয়াং ইকে অবহিত করেন। একই সঙ্গে তিনি এই প্রচেষ্টায় চীনের সমর্থনের জন্য বেইজিংকে ধন্যবাদ জানান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন ও পাকিস্তানের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।

ওয়াং ই পাকিস্তানের মধ্যস্থতামূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, ইসলামাবাদ সাময়িক যুদ্ধবিরতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান আত্মবিশ্বাসের সঙ্গে এ প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং অঞ্চলটিতে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় বেইজিং সমর্থন অব্যাহত রাখবে।

তিনি জানান, পাকিস্তানের পাশাপাশি চীনও নিজস্ব উদ্যোগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সক্রিয় অবদান রাখতে প্রস্তুত।

সর্বশেষ সংবাদ

আস্থা ভোটে ১৪৪ ভোট পেয়ে জয়ী থালাপতি বিজয়

ভারতের তামিলনাডুতর বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসন জিতে তাঁক লাগিয়ে দিয়েছিল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল। তবে সর্বোচ্চ আসন...

এই বিভাগের অন্যান্য সংবাদ