spot_img

চাঁদে পাঠানোর জন্য তৈরি মানবসদৃশ রোবট উন্মোচন করলো চীন

অবশ্যই পরুন

চন্দ্র অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ হিউম্যানয়েড রোবট (মানবসদৃশ রোবট) উন্মোচন করেছে চীন। রোবটটি চাঁদের দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি পরিবহন ও স্থাপনে সহায়তা করবে বলে জানানো হয়েছে।

হংকংয়ের বিজ্ঞানীরা তৈরি এই রোবটটি ২০২৯ সালের চাং-ই-৮ মিশন-এর অংশ হিসেবে চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চাঁদে মানব মিশনের লক্ষ্যকে সামনে এগিয়ে নিচ্ছে চীন।

হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর তৈরি এই রোবটটির ওজন প্রায় ১০০ কেজি। এটি মূলত একটি “কুলি” বা বহনকারী রোবট হিসেবে কাজ করবে, যা চাঁদের পৃষ্ঠে সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে।

রোবটটির উপরের অংশ মানুষের মতো নকশায় তৈরি এবং এতে দুটি হাত রয়েছে। নিচের অংশে চার চাকার সৌরশক্তিচালিত মডিউল যুক্ত করা হয়েছে, যা চাঁদের পৃষ্ঠে চলাচলে সহায়তা করবে।

বিশেষজ্ঞদের মতে, রোবটটির এআই সিস্টেম বস্তু শনাক্ত করতে, পরিবেশ বিশ্লেষণ করতে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজের পরিকল্পনা করতে সক্ষম হবে। ফলে এটি ভবিষ্যতের চন্দ্র মিশনে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।

চীন দীর্ঘমেয়াদি মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে চাঁদে মানব অবতরণের লক্ষ্য নিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের নাসাও তাদের আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, চীন ও যুক্তরাষ্ট্রের এই প্রতিযোগিতা ভবিষ্যতের চন্দ্র অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করছে এবং প্রযুক্তিগত অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধে হরমুজকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: কাতার

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ