spot_img

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

অবশ্যই পরুন

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ লড়াই করছে বাংলাদেশ। এর মধ্যেই দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও প্রথম টেস্টের দল থেকে কোনো পরিবর্তনই আনা হয়নি।

এদিকে, বৃষ্টির সম্ভাবনার কারণে সিলেট থেকে সরিয়ে ঢাকায় আনার কথা ছিল দ্বিতীয় টেস্টের ভেন্যু। তবে শেষ পর্যন্ত সিলেটেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে অনড় রইল বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ১৬মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট।

সিলেট টেস্টের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

সর্বশেষ সংবাদ

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তির পথ থেকে ধীরে ধীরে সরে সামরিক ব্যয় বৃদ্ধি, প্রতিরক্ষা চুক্তি জোরদার এবং দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ