spot_img

দক্ষিণ লেবাননে খাবার পানির পাম্প স্টেশন উড়িয়ে দিয়েছে ইসরায়েল

অবশ্যই পরুন

দক্ষিণ লেবাননে খাবার পানি উত্তোলনের স্টেশন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, লিতানি নদীর তীরবর্তী দেইর মিমাস শহরে অবস্থিত সৌরচালিত পানি পাম্পিং স্টেশনটি ইসরায়েলি বাহিনী ধ্বংস করেছে।

প্রতিবেদনে বলা হয়, আগে থেকে সেখানে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল এবং আজ সকালে সেগুলো বিস্ফোরণ ঘটানো হয়। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে। এই স্টেশন থেকেই শহরের বাসিন্দাদের খাবার পানি সরবরাহ করা হতো।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ