spot_img

একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: সুলতান সালাউদ্দিন টুকু

অবশ্যই পরুন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আগামীর বাংলাদেশ নিয়ে তাদের যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার তা আমরা সকলে মিলে গড়ে তুলতে চাই। সব ধরনের অন্যায় অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকালে জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত, জেলা বিএনপির সাবেক সদস্য সচির মাহমুদুল হক সানু প্রমুখ।

এ সময় জুলাই বিপ্লবে নিহতের পরিবার, আহত বীরযোদ্ধা, ছাত্র-জনতাসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাধারণ মানুষের...

এই বিভাগের অন্যান্য সংবাদ