spot_img

যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

অবশ্যই পরুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম।

আজ সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ২০০২-২০০৫ সালে বিএনপি সরকারের সময় পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল। সেই অনুযায়ী মাওয়াতেই অ্যালাইনমেন্ট নির্ধারণ করা হয়েছিল। পরে পরবর্তী সরকার প্রকল্প বাস্তবায়ন করেছে।

সেতুমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু জাদুঘর আরও আগেই হওয়া উচিত ছিল। তৎকালীন সরকার কেন এটি করেনি তা আমার জানা নেই। তবে দেশের বৃহত্তম স্বার্থে এবং সাধারণ মানুষকে এই বিশাল স্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাতে এ জাদুঘরটি খুবই প্রয়োজন ছিল। এর মাধ্যমে আগামী প্রজন্ম পদ্মা সেতুর ইতিহাস সম্পর্কে বিশদভাবে জানতে পারবে।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী দেশজুড়ে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা করে বাঁচিয়ে তুলতে হবে।’

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবকে ‘আত্মসমর্পণের’ শামিল বলে সরাসরি নাকচ তেহরানের

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবকে অনেকটা 'আত্মসমর্পণের' শামিল বলে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। দাবি, মার্কিন প্রশাসনের কাছ...

এই বিভাগের অন্যান্য সংবাদ