spot_img

ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির

অবশ্যই পরুন

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণপূর্বক গুম করে ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যার অভিযোগ তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে ফের অভিযোগ দাখিল করেছে দলটি।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।

বিএনপি নেতা ইলিয়াস আলীসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম, হত্যার ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়।

এর আগেও ২০২৫ সালের ৯ জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতোদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় পুনরায় দল থেকে অভিযোগ দাখিল করা হয়।

এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়।

সর্বশেষ সংবাদ

বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন টু’র অগ্রিম টিকিট বিক্রির হিড়িক

ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপন টু’। সিনেমাটি আগামী শুক্রবার (১৪ আগস্ট) মুক্তি পেতে যচ্ছে। আর মুক্তির আগেই বক্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ