spot_img

গোল-অ্যাসিস্টে ঝলক, এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি

অবশ্যই পরুন

দুর্দান্ত পারফরম্যান্সে আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। তার এক গোল ও দুই অ্যাসিস্টে ইন্টার মায়ামি সিএফ ৪-২ গোলে হারিয়েছে টরন্টো এফসিকে।

পুরো ম্যাচজুড়ে ছিলেন দুর্দমনীয়। মেসির অসাধারণ এক পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ, যা ফিরিয়ে আনে বার্সেলোনা যুগের স্মৃতি। পরে তার আরেকটি নিখুঁত অ্যাসিস্টে এমএলএসে নিজের প্রথম গোল পান সার্জিও রেগুইলন।

ম্যাচের শেষদিকে নিজেও গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন মহাতারকা। একই সঙ্গে গড়েন নতুন এক রেকর্ড। মেজর লিগ সকার ইতিহাসে দ্রুততম ফুটবলার হিসেবে ১০০ গোল অবদানের মাইলফলক স্পর্শ করেছেন মেসি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা। আর পেশাদার ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা পৌঁছেছে ৯০৭-এ।

সর্বশেষ সংবাদ

বিরোধী দলীয় নেতার প্রশংসায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

এই বিভাগের অন্যান্য সংবাদ