spot_img

মৌসুমের প্রথম জয় পেলো অ্যাটলেটিকো

অবশ্যই পরুন

জয় দিয়ে নিজেদের লা লিগা মৌসুম শুরু করলো অ্যাটলেটিকো মাদ্রিদ। রাতে মালাগাকে ২-০ গোলে হারিয়েছে ডিয়েগো সিমিওনির দল।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিশ্বকাপের ফাইনাল খেলা ফুটবলারদের শুরুর একাদশে রাখেননি অ্যাটলেটিকো কোচ সিমিওনি। যার ফল পড়ে পারফরম্যান্সে। বল পজেশনে পিছিয়ে ছিল অ্যাটলেটিকো। সেই সাথে প্রথমার্ধে গোলের তেমন সুযোগও তৈরি হয়নি। অন্যদিকে, বিরতির আগে মালাগা গোলের সুযোগ সৃষ্টি করেছিল।

দ্বিতীয়ার্ধে সিমিওনি মাঠে নামান অ্যালেক্স বায়েনা, মার্কো লরেন্তে, লি কাং, জুলিয়ানোদের। ম্যাচের গতিও বদলে যায় দ্রুতই। আধিপত্য ফিরে পাওয়া দলটিকে ৭০ মিনিটে লিড এনে দেন কোরিয়ান মিডফিল্ডার লি কাং। এরপর ৮৫ মিনিটে বিশ্বকাপ জেতা অ্যালেক্স বায়েনার গোলে জয় নিশ্চিত হয় অ্যাটলেটিকোর।

দলবদলের গুঞ্জনে থাকা হুলিয়ান আলভারেজ ছিলেন না স্কোয়াডে। বিশ্বকাপ-পরবর্তী বিরতির পর এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সর্বশেষ সংবাদ

ইতালির রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো

ইতালিয়ান ফুটবলের তৃতীয় বিভাগ (সিরি সি)-এর ক্লাব রাভেনা এফসির অন্যতম অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। বৃহস্পতিবার (২০...

এই বিভাগের অন্যান্য সংবাদ