হামের টিকা ক্রয়ের গাফিলতি নিয়ে তদন্ত করবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী।
আজ শনিবার (০৯ মে) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, প্রায় দুই কোটি শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হামের প্রাদুর্ভাবের জন্য সারাদেশে মেডিকেল গুলোতে আইসোলেশন বেড বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে আইসোলেশন করার নির্দেশনা দেওয়া হয়েছে, এমনকি ঢাকা মেডিকেলেও ১৬ টি বেড আলাদা করে রাখা হয়েছে।

