spot_img

সীমাবদ্ধতা থাকায় রেলসেবা উন্নয়নে ধীরগতি: প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, নানা সীমাবদ্ধতার কারণে রেলের সেবার মান উন্নত করা সম্ভব হচ্ছে না। তবে এই সংকট কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি জানান।

শনিবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, রেলের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারের নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং দ্রুতই উদ্ধার কার্যক্রম শুরু হবে।

রেল খাতকে লাভজনক করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনেও গুরুত্ব দিচ্ছে সরকার বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের জন্য বর্তমানে সমীক্ষা চলছে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে তিন দেশে, ঘোষণা ফিফার

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক আসরকে সামনে রেখে নতুন ঘোষণা দিয়েছে ফিফা। এবার আয়োজক তিন দেশ—মেক্সিকো,...

এই বিভাগের অন্যান্য সংবাদ