spot_img

৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে জিম্মি ১১ জেলে

অবশ্যই পরুন

পূর্ব সুন্দরবনে ৭ দিন জিম্মি থাকার পরে ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন ১১ জন জেলে। শনিবার (৯ মে) জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে ফিরে আসা শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের জেলে রুবেল হাওলাদার (৩০) এ তথ্য জানান।

এর আগে ৩ মে রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ১১ জেলেকে অপহরণ করে। অপহরণের তিন দিনের মাথায় অপর বনদস্যু গ্রুপ শরিফ বাহিনী জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করে এবং শরিফ বাহিনী ১১ জেলেকে তাদের কব্জায় নেয়। পরে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটক রেখে মুক্তিপণ দাবি করে। ৭ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করার পর তারা বাড়ি ফিরে আসে।

সর্বশেষ সংবাদ

তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ: এরদোয়ান

তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেন, টার্কিকে যথাযথভাবে অন্তর্ভুক্ত না করলে ইউরোপীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ