spot_img

শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

অবশ্যই পরুন

দেশের শিক্ষা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে সরকার। জিডিপির পাঁচ শতাংশ শিক্ষায় বিনিয়োগের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি সময়োপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (৭ মে) ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশের শ্রেণিকক্ষে শিক্ষা, অন্তর্ভুক্তি এবং উদ্ভাবন শক্তিশালীকরণ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগ নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে দেড় শতাংশের বেশি বিনিয়োগ করেনি। শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

দেশের নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)...

এই বিভাগের অন্যান্য সংবাদ