spot_img

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চান: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইউরেনিয়াম মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো।

বুধবার ( ২৯ এপ্রিল ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে প্রায় দেড় ঘণ্টা কথা হয়। সেখানেই পুতিন এমন আগ্রহ প্রকাশ করেন বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।

ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন সহায়তা করতে চান। কিন্তু আমি বলেছি, আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ শেষ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান যে, পুতিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় যুক্ত হতে চান এবং এ বিষয়ে তারা যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে পারেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে, পুতিনের সঙ্গে তাঁর ‘খুবই ফলপ্রসূ’ আলোচনা হয়েছে এবং ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ