spot_img

হাকিমির চোট, দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা পিএসজির

অবশ্যই পরুন

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে দুঃসংবাদ পিএসজি শিবিরে। ঊরুর চোটে ফিরতি লেগ থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার আশরাফ হাকিমি।

প্যারিসে মঙ্গলবার পিএসজির ৫-৪ গোলে জয়ের ম্যাচের একপর্যায়ে ডান ঊরু চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন হাকিমি। সেদিন বিকেলে পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল টিম নিশ্চিত করে যে, হাকিমির ইনজুরিটা অনেকটাই গুরুতর।

মরক্কোর ২৭ বছর বয়সী এই রাইটব্যাককে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফরাসি ক্লাবটি। এর ফলে জার্মানিতে বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগে অংশ নিতে পারবেন না এই তারকা ফুটবলার।

আগামী বুধবার (৬ মে) বায়ার্নের মাঠে ফিরতি লেগ খেলবে পিএসজি।

সর্বশেষ সংবাদ

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ