spot_img

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এশিয়ার দেশগুলোর সঙ্গে নিজেদের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব দিয়েছে ইরান। বিশেষ করে আঞ্চলিক জোট ‘সাংহাই সহযোগিতা সংস্থার’ (এসসিও) সদস্য দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় তেহরান।

এসসিও সদস্য রাষ্ট্র হলো চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ, ভারত ও পাকিস্তান।

কিরগিজস্তানে অনুষ্ঠিত এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়েই নিক এই আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইরান চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তানসহ এসসিওভুক্ত দেশগুলোর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে প্রস্তুত।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবের আগে ইরানের এই শীর্ষ কর্মকর্তা রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। ওই বৈঠকগুলোতে মস্কো ও মিনস্ক উভয়ই তেহরানের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই উদ্যোগ এশিয়ায় নতুন কোনো কৌশলগত মেরুকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে ৬ শব্দের ‘বোমা’ ফাটালেন হ্যারি কেইন

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। বুধবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠেয় এই ম্যাচের আগে ইংলিশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ