spot_img

সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (২৭ এপ্রিল) সৌদি আরবের রিয়াদে এ সাক্ষাৎ করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে উপদেষ্টা কবির সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি সংহতি বার্তা হস্তান্তর করেন।

উপদেষ্টা জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে রয়েছে।

বিশেষ করে অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় করতে বাংলাদেশের গভীর আগ্রহ প্রকাশ করেন তিনি।

উপদেষ্টা আরও জানান, দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ ও যুবরাজকে তাদের সুবিধামতো বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সৌদি উপমন্ত্রী উপদেষ্টা কবিরকে উষ্ণভাবে স্বাগত জানান এবং এ অঞ্চলের সংকটময় সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ