spot_img

তনু হত্যা মামলা: তিন দিনের রিমান্ড শেষে কারাগারে আসামি

অবশ্যই পরুন

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর গ্রেফতার ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আমানের আদালত এই নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তরিকুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে উপস্থাপন করা হয়।

এ ঘটনায় অন্য কোনো আসামিকে গ্রেফতারের আপডেট এখনও পাওয়া যায়নি। ডিএনএ ক্রস-ম্যাচিং প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

এর আগে, গত বুধবার গ্রেফতারকৃত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কুমিল্লা আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ এপ্রিল ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায়, মামলার ১০ বছর পর তিনজনের ডিএনএ ম্যাচিংয়ের নির্দেশ দেন আদালত।

সর্বশেষ সংবাদ

নাগরিক সেবা একীভূতকরণে চালু হচ্ছে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড: অর্থমন্ত্রী

‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা একীভূত ও ডিজিটাল করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ