spot_img

ইসলামাবাদ সফরে পারমাণবিক ইস্যু নিয়ে কোন আলোচনা করবেন না আরাঘচি: ইব্রাহিম আজিজি

অবশ্যই পরুন

ইরানের পারমাণবিক আলোচনার সঙ্গে কোনো সম্পর্ক নেই পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির পাকিস্তান সফরের, এমনটাই জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান। শনিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইব্রাহিম আজিজি বলেন, আরাঘচি ইসলামাবাদে গিয়েছেন কেবল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে। পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা এই সফরের উদ্দেশ্য নয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার আজিজি বলেন, পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা ইরানের দেওয়া ‘রেড লাইন’-এর মধ্যে পড়ে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছে, যেকোনো চূড়ান্ত শান্তিচুক্তির অংশ হিসেবে এটি থাকা উচিত।

সর্বশেষ সংবাদ

হরমুজের কাছে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ