spot_img

ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ, ৩১ জাহাজকে ফিরে যাওয়ার নির্দেশ

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধের অংশ হিসেবে ৩১টি জাহাজকে গতিপথ পরিবর্তন অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এসব নৌযানের বেশিরভাগই জ্বালানি তেলের ট্যাংকার।

বুধবার (২২ এপ্রিল) আল–জাজিরা এক প্রতিবেদনে জানা যায়, সেন্টকম তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে দাবি করেছে, বেশিরভাগ জাহাজ মার্কিন নির্দেশনা মেনে চলেছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরানের বন্দরগুলোর ওপর এই নৌ অবরোধ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ১০ হাজারের বেশি সেনা, ১৭টি যুদ্ধজাহাজ এবং শতাধিক বিমান অংশ নিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ শুরু করে ওয়াশিংটন।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর আগে, দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ